মাতালের কাণ্ড!

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২৩:০০
এবার অস্ট্রেলিয়ার বিমান ছিনতাইয়ের চেষ্টা! ছিনতাই থেকে রক্ষা পেতে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বিমান অবতরণ করাতে বাধ্য হলেন পাইলট। গতকাল শনিবার এই ঘটনা ঘটে। তবে আশার কথা যে সতিক্যারে কোনো ছিনতাইয়ের ঘটনা নয়। এক মাতাল যাত্রীর কারনেই বিমানটি ভূমিতে অবতরণ করাতে হয়! ইন্দোনেশিয়ার বিমান বাহিনী সূত্র জানিয়েছে, ভার্জিন এয়ারক্রাফটের অস্ট্রেলিয়ার ৭৩৭-৮০ নাম্বারের ফ্লাইটটি বালি দ্বীপের দেনপাসার বিমানবন্দরে নামানো হয়। এর ফলে সব যাত্রীকে প্রাণে রক্ষা করা সম্ভব হয়। যাত্রীরা জানিয়েছেন, বিমানটি অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে ইন্দোনেশিয়া আসছিল। হঠাত্ করে এক যাত্রী জোর করে ককপিটে প্রবেশ করতে চেষ্টা করে। তাকে বাধা দেওয়ার পরও বারবার সে একই কাজ করতে চায়। এমনকি ককপিটের দরজা ভেঙ্গে ফেলতে চেষ্টা করে। এরপর ইন্দোনেশিয়ার বিমানবাহিনীকে এ তথ্য জানানো হয়। পরে এটিকে বালি দ্বীপে জরুরি অবতরণ করানো হয়। পুলিশ জানিয়েছে, ওই যাত্রী মাতাল। সত্যিকারে সে ছিনতাই করতো না। তবে এতে বিমানটি দুর্ঘটনায় পড়তে পারতো। ওই মাতাল যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।- রয়টার্স