জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাটবিধি অনুযায়ী বিক্রয়যোগ্য পণ্যের ওপর ১৫% ভ্যাট বিক্রেতা কর্তৃক পরিশোধযোগ্য। এদিকে বইয়ের ক্ষেত্রে লেখকদের রয়্যালটির ওপর ১০% উেস কর কর্তনের বিধান চালু আছে। কিন্তু সম্প্রতি একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান লেখকদের রয়্যালটির ক্ষেত্রে ১০% উেস কর কর্তন ছাড়াও একইসঙ্গে সংশ্লিষ্ট লেখকের রয়্যালটি থেকে ১৫% ভ্যাটও কর্তন করছে বলে জানা যায়। এতে একজন লেখকের সম্মানী থেকে মোট ২৫% কেটে নেওয়া হচ্ছে, যা অযৌক্তিক বলে মনে করি। কারণ একজন লেখক বই বিক্রেতা নন। বইটি তার লেখা হলেও এর বিক্রয়-স্বত্ব ও প্রাপ্ত লাভ সংশ্লিষ্ট প্রকাশনা প্রতিষ্ঠানেরই। বই বিক্রি কিংবা আর কোনো লভ্যাংশ প্রাপ্তির সঙ্গে লেখকের দূরতম সংশ্লিষ্টতাও নেই। সুতরাং ১০% উেস কর কর্তনের পর আবারও তার কাছ থেকে ১৫% ভ্যাট কর্তন করার বিষয়টি এ সংক্রান্ত বিধানের ভুল ব্যাখ্যার কারণে হচ্ছে বলেই মনে হয়। ফলে এ নিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে। আর তাই, বিষয়টি স্পষ্ট করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
জনৈক ভুক্তভোগী লেখক, ঢাকা
