সরকারি জায়গায় পাকা ভবন নির্মাণ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২২:০৮
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বিরিশিরি থেকে ঝাঞ্জাইল সড়কে উপজেলা প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও অবৈধভাবে খালের উপর নির্মিত হচ্ছে পাকা ভবন। তিনতলা দালান। এই পাকা ভবন নির্মাণ চলাকালে উপজেলা নির্বাহী অফিসার গত ২৮ জানুয়ারি একতলা নির্মাণ হওয়ার পর কাজটি বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই এখন তিনতলা দালান নির্মাণ কাজ প্রায় শেষের পথে। কেউ বাধাও দিচ্ছে না। দালান নির্মাণকারী ব্যক্তি জানান, রাস্তার পার্শ্বে ব্রীজসংলগ্ন জায়গা সরকারি। এর পিছনে তার দুই কাঠা জায়গা আছে। তাই আমার জায়গায় ঘর বড় করার জন্য সরকারি জায়গার উপর দিয়ে বিল্ডিং করে আসছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন- প্রশাসনিকভাবে কাজটি না করার জন্য নিষেধ করা আছে, তারপর বিষয়টি অবশ্যই দেখব।