ফ্যাশন হাউজ ভাসাভি শুক্রবার আয়োজন করেছিল সামার ফ্যাশন শোয়ের। গুলশানে নিজস্ব শো-রুমে শোয়ের উদ্বোধন করেন ভাসাভি ফ্যাশন্সের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতাঙ্গনের তারকা শিল্পীবৃন্দ। মডেলদের চমকপ্রদ উপস্থাপনায় গ্রীষ্মকালীন নানা কালেকশনের পাশাপাশি তুলে ধরা হয় আবহমান বাংলার রূপ ও বৈচিত্র্য।
এবারের গ্রীষ্মকালীন ছাড়ে বিভিন্ন পোশাকে ৫৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।—প্রেস বিজ্ঞপ্তি
