ধূমপান বন্ধের ওষুধ থেকে মানসিক ও আচরণগত সমস্যা হতে পারে বিশেষজ্ঞদের এমন সতর্কবাণী আমলে নিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ)। সংস্থাটি বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজারের এন্টি স্মোকিং ড্রাগ চানটিক্স-এর ক্ষতিকর দিক নিয়ে আগামী অক্টোবরে আলোচনা করতে সম্মত হয়েছে।
এফডিএ একদল সাইকিয়াট্রিক ড্রাগ এক্সপার্ট নিয়ে উল্লেখিত আলোচনায় জানতে চাবে এন্টি স্মোকিং ড্রাগের কি ধরনের ক্ষতিকর দিক রয়েছে এবং এসব পার্শ্বপ্রতিক্রিয়া কিভাবে আরও কমানো যায়।
তবে এফডিএ বলেছে, ২০০৯ সাল হতে সংস্থাটি এন্টি স্মোকিং ড্রাগ চানটিক্স-এর ক্ষতিকর দিক নিয়ে কয়েক ডজন অভিযোগ পেয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে এন্টি স্মোকিং ড্রাগ থেকে রাগ বেড়ে যাওয়া, অবসাদ এবং নেতিবাচক ধারণা তৈরি হওয়াসহ নানা সমস্যা হতে পারে।
এছাড়া এফডিএ আর যে সিদ্ধান্তটি নিয়েছে তা হচ্ছে ই-সিগারেট নিয়ন্ত্রণ করবে এবং ই-সিগারেট আসলে ধূমপানের বিকল্প হিসেবে কোন কাজে আসে কিনা তা গবেষণা করে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া। তবে বিশেষজ্ঞদের অভিমত হচ্ছে এন্টি স্মোকিং ড্রাগ বা ই-সিগারেটের মাধ্যমে ধূমপান পরিহার করার চেয়ে নিজের মনবল থেকে ধূমপান ছেড়ে দেয়া অধিক কার্যকর।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
