জেপির নির্বাহী কমিটির বর্ধিত সভা ১৭ মে

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২৩:২৯
জাতীয় পার্টি (জেপি) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা আগামী ১৭ মে লালমাটিয়ায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় সভা শুরু হবে। সভায় দেশের বিরাজমান রাজনৈতিক ও আর্থ-সামাজিক অবস্থা এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হবে। সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সদস্য, জেলা পর্যায় সভাপতি-সাধারণ সম্পাদক বা আহ্বায়ক-সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক-সদস্য সচিবকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলাম।