প্রজন্মের ৩ জন ভিনদেশি সেট ডিজাইনার

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২০:১১
আমরা সিনেমা দেখে, মঞ্চ নাটক দেখে মজা পাই। সেখানে বিভিন্ন সেট সাজানো থাকে মুহূর্তগুলো ফুটিয়ে তোলার জন্য। কিন্তু কখনও আমরা ভেবে দেখি না এসব সেট ডিজাইন করার পেছনে কারা রয়েছেন। এমনই কিছু প্রতিভাবান সেট ডিজাইনারদের তুলে ধরেছেন প্রাঞ্জল সেলিম জ্যা ক ১৯ ডিসেম্বর জন্ম নেওয়া এই শিল্পীকে গুণী কয়েকজন সেট ডিজাইনারদের মাঝে ফেলা যায় অনায়াসেই। তিনি পেশায় একজন মার্কিন সেট ডিজাইনার। এই শিল্পকে তিনি পেশা হিসেবে, অর্থাত্, তিনি তার ক্যারিয়ারের শুরু করেন খুব অল্প বয়স থেকেই। আমেরিকাতে জন্ম ও বেড়ে ওঠা এই তরুণ শিল্পীর। আমেরিকার পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে নিজের মতো করে সৃষ্টিশীল কাজে নিয়োজিত হয়েছেন এই শিল্পী। হলিউডে তার প্রবেশ ঘটে খুব অল্প বাজেটের একটি সিনেমার মাধ্যমে। যিনি তাকে নিয়োগ দিয়েছিলেন তার ইচ্ছে ছিল শুরুতে তাকে একটু যাচাই করে নেওয়া। তবে বলা যায়, তিনি সেই পরীক্ষায় খুব সফলভাবেই পাস করেছিলেন। ০০০ আ বি ব্রা উ ন আমেরিকার বাল্টিমোর শহরের মেরিল্যান্ডে জন্মগ্রহণ করেন ৩৬ বছর বয়সী আমেরিকান এই ব্যাকস্টেজ আর্টিস্ট। তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন সিনেমা-থিয়েটারের সেট ডিজাইনের কাজ। এছাড়াও তার পরিচালিত ‘দ্য হওয়ার্ড স্টার্ন শো’ নামের রেডিও শোটির জন্য ব্যাপকভাবে পরিচিত একটি নাম তিনি। জনপ্রিয় রেডিও জকি রবিন মেরিল্যান্ডেরই এক নামকরা কলেজ ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড থেকে পড়াশোনা শেষ করেন। পাস করার পরে তিনি ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্সে জয়েন করেছিলেন। টানা তিন বছর সেখানে চাকরি করার পর তিনি মেরিল্যান্ডের ব্রডকাস্ট ইনস্টিটিউট জয়েন করেন। আর সেখান থেকেই তার মূলত এই পেশার সাথে জড়িয়ে পরা। ০০০ ডে ভি ড ব্রা উ জ ডেভিড ব্রাউজ, মাত্র ৩৬ বছর বয়সেই চমকে দিলেন পুরো মিডিয়া জগতকে। তাকে নিয়ে ফিল্ম জগতে চলছে আলোচনার ঢল। তিনি লরেন্স হাইস্কুুলে পড়েন এবং এখনও তিনি তার পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। লরেন্স শহরেই তার জন্ম। তার রাশি অ্যাকুইরিস। তিনি পড়াশোনার পাশাপাশি সিনেমা নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তিনি তার এই অল্প বয়স থেকেই সিনেমার সাথে জড়িয়ে পড়েছেন। সেই সাথে তরুণদের কাছে তিনি একজন স্টাইল আইকন। তার পোশাক-আশাক এবং ব্যবহার—এক কথায় স্মার্ট। তিনি তার ক্যারিয়ারের মাত্র শুরু করেছেন বলা যায়। সেই সাথে সেট ডিজাইনার হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।