প্রজন্ম সংবাদ

প্রোগ্রামিংয়ের রাজা

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২০:১২
সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া পর্যন্ত আমাদের থাকতে হয় প্রযুক্তির বিভিন্ন ধারার সাথে। প্রযুক্তির এমন একটি ধারা ইন্টারনেট। যেখানে প্রতিদিন তৈরি হচ্ছে হাজারো ওয়েবসাইট, যেগুলো আমাদের জীবনযাত্রায় আনছে অসংখ্য সুবিধা। এসব তথ্যের উত্সগুলোর পেছনে যারা কাজ করছেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন তরুণ মেধাবী। এমনই একজন হলেন ফেলিক্স ক্রাউজ। তার সফলতার কথা নিয়ে এবারের আয়োজন সেসময় তার বয়স ছিল মাত্র ১০ বছর, তিনি তার জীবনের প্রথম প্রোগ্রামটি তৈরি করেন। নাম দিয়েছিলেন লোগে মাইন্ডস্ট্রম রোবটস। সেইসময় সিঙ্গাপুরে একটি রোবো কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল। তিনি সেখানে অংশ নিয়ে বিজয়ীর খেতাবটি ছিনিয়ে নিয়েছিলেন। প্রোগ্রামটি জাভা এবং সি নামের দুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখেছিলেন তিনি। সেই প্রতিযোগিতা তার জীবন বদলে দিয়েছিল। বর্তমানে তার বয়স ১৬ বছর। তিনি একটু হাই-লেভেলের প্রোগ্রাম ডিজাইন করা শুরু করেছেন। পৃথিবীর জনপ্রিয় স্মার্টফোনগুলোর মধ্যে একটি হলো, আইফোন! বেশ কয়েক বছর হলো ফেলিক্স আইফোনের জন্য কাজ করছেন। তিনি আইফোনের জন্য প্রোগ্রাম লিখছেন। অবশ্য এই কাজে ঢুকতেও তার প্রতিযোগিতার মতো বাধা পার হতে হয়েছিল। ইউ-১৯ নামের একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল অস্ট্রেলিয়ায়। যখন তিনি কোডিং শেখেন, সেটা দিয়ে প্রথমে একটা প্রোগ্রাম লেখেন যাতে করে সবাই অনলাইন থেকে গান ডাউনলোড করতে পারবে। এককথায় বলা যায়, গান ডাউনলোড করার সহজ পন্থার কথা ভেবেছিলেন তিনি। এরপর তিনি ও তার দুই বন্ধু মিলে একটি মিডিয়া সাইট ডেভেলপ করেন। ডিজিটাল মিডিয়া হিসেবে বাজারে আসে কোম্পানিটি। কিন্তু শুরুটা হয় তাদের খুব খারাপভাবে। তাদের পরিবার থেকে এই ব্যাপারে তারা তেমন সাড়া পাননি। সাড়া পাননি ব্যবহারকারীদের কাছ থেকেও। অবশেষে বন্ধ করে দিতে হয় তার এই সাইট। কিন্তু থেমে যাননি তিনি। কারও সাহায্য না নিয়ে ইন্টারনেট ব্যবহার করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখে ফেলেন। এরপর খোঁজ নিতে থাকেন বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতাগুলোর। আর নিজ যোগ্যতায় আজ তিনি একজন সফল প্রোগ্রামার ও ওয়েব ডেভেলপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।