শিশুসহ পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধূ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২১:১৪
পাথরঘাটায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছেন বাদির পরিবার। শিশু পুত্র নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধূ তানিয়া। জীবনের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে গত শনিবার দুপুরে পাথরঘাটা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত আরিফুর রহমান রাজার স্ত্রী তানিয়া। লিখিত বক্তব্যে তিনি জানান, চাঁদাবাজির প্রতিবাদ করায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক গত ১৯ এপ্রিল হামলার শিকার হন তার স্বামী রাজা মোল্লা। বর্তমানে তিনি ঢাকায় এ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন। গত ২০ এপ্রিল পাথরঘাটা থানায় ১০ জনকে আসামি করে মামলা করেন রাজার ভাই কবির মোল্লা। আসামিরা প্রাকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না বলে অভিযোগ তানিয়ার। এ ব্যাপারে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম শাহনেওয়াজ জানান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।