ড্যাব নির্বাচনে ডা. হারুন-আবদুস সালাম প্যানেলের নিরঙ্কুশ জয়

আপডেট : ২৫ মে ২০১৯, ০০:৩৪

প্রথমবারের মতো গোপন ভোটাভুটিতে সংগঠনের নেতৃত্ব নির্বাচন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব। এতে ডা. হারুন আল রশীদ ও ডা. আবদুস সালাম প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে।  সিনিয়র সহ-সভাপতি পদে  নির্বাচিত হয়েছেন ডা. মো. আবদুস সেলিম।

এছাড়া কোষাধ্যক্ষ পদে ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. মো. মেহেদী হাসান। এর আগে দীর্ঘ ১৯ বছরের অচলায়তন ভেঙে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গঠন করা হয়েছিল সংগঠনটির একটি আহ্বায়ক কমিটি। সেটির তত্পরতায় ৬৫টি সাংগঠনিক কমিটি গঠনের পর আয়োজন করা হয় নির্বাচনের। গতকাল শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ড্যাবের ভোট গ্রহণ শুরু হয়।