গয়েশ্বর ও আমানের জামিন নামঞ্জুর

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২২:৩০
শিবির নেতা হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানের জামিন নামঞ্জুর করেছেন দায়রা আদালত। গতকাল রবিবার ঢাকার মহানগর দায়রা জজ জহিরুল হক শুনানি শেষে এ আদেশ দেন। গত ২৩ এপ্রিল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের জামিনের আবেদন নাকচ হলে ঐ আদেশের বিরুদ্ধে ফৌজদারী বিধিমূলে দায়রা আদালতে জামিনের আবেদন করা হয়। গত বছরের ২৯ ডিসেম্বর বিএনপিসহ ১৮ দলের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে মালিবাগ চৌধুরীপাড়ায় সহিংসতায় দক্ষিণখান থানার ২ নম্বর ওয়ার্ডের ছাত্রশিবিরের সভাপতি মানছুর প্রধানীয়া মারা যায়।