গরমে কি খাবেন কি খাবেন না

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২২:৩০
গরমে সুস্থ থাকার জন্য চাই স্বাস্থ্য সম্মত পুষ্টিকর খাবার। আর পুষ্টিবিদদের মতে গরমে স্বাস্থ্যসম্মত খাবার আহারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশী। গরমে কি খাবেন এ নিয়ে আজকের হেলথ টিপস। প্রচুর পরিমাণে পানি (২.৫-৩.৫ লিটার) ফল (তরমুজ, পেঁপে, পেয়ারা, আমলকি, আমড়া ইত্যাদি দেশি মৌসুমী ফল) কম মশলায় রান্না করা খাবার কম তেলযুক্ত খাবার তাজা ফলের রস (ঘরে বানানো) প্রচুর সবজি খেতে হবে। বিশেষ করে লাউ-পেঁপে, কুমড়া জাতীয় এবং শসা। ভাজা পোড়া খাবার এড়িয়ে যাবেন। রিচ ফুড (পোলাও, তেহারি ইত্যাদি) না খাওয়া ভালো। দই খাওয়া যাবে। চা, কফি, ক্যাফেইন ইত্যাদি খাওয়া যাবে না। খেলেও খুবই অল্প পরিমাণে খেতে হবে। আর চা হালকা লিকার দিয়ে খেতে পারেন। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ