আজিজুর রহমান
লিটল ম্যাগাজিন ‘অমিত্রাক্ষর’ সম্পাদক ও বাংলা একাডেমির উপ-পরিচালক কবি আমিনুর রহমান সুলতানের বাবা অভিনেতা আজিজুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজিজুর রহমান স্মৃতি নাট্য সংসদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিজ বাসভবনে বাদ আছর কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
মুহম্মদ আযীযুর রহমান
প্রখ্যাত আলেমেদ্বীন, ইনসানে কামেল, নেছারাবাদ কমপ্লেক্স ঝালকাঠির প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুহম্মদ আযীযুর রহমান নেছারাবাদী কায়েদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রফুল্ল রঞ্জন রায়
নেত্রকোনার মদন থানার ফচিকা গ্রামের খ্যাতিমান শিক্ষক প্রফুল্ল রঞ্জন রায়ের ১০ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার আত্মার শান্তি কামনায় দুপুর ১টায় ঢাকার স্বামীবাগে লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে গীতাপাঠের আয়োজন করা হয়েছে।
