খুনির গলায় ‘মার্ডার’ ট্যাটু

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২৩:১৫
শরীরে ট্যাটু আঁকা এখন একটি শিল্পে পরিণত হয়েছে। বিশেষ করে পশ্চিমা বিশ্বে এর প্রচলন বেশি। কিন্তু শিল্প নিয়ে যদি কেউ কোনো অপকর্ম করে তাহলে শিল্পের সৌন্দর্য হারায়। বরং তা নিয়ে আরো বিপত্তি দেখা দেয়। এই যেমন ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক খুনির ট্যাটু আঁঁকা নিয়ে! কানসাসের জেফরি চাপম্যান একটি খুনের অভিযোগে অভিযুক্ত। ডেমন গ্যালিয়ার্ট নামের একজনকে খুন করার অভিযোগে তার বিরুদ্ধে আদালতে শুনানি চলছে। শুনানির সময় জানা যায় ট্যাটু নিয়ে মজার কাহিনী। চাপমানের ঘাড়ে ‘মার্ডার’ শব্দটি দিয়ে একটি ট্যাটু আঁঁকা ছিল। আদালতে আসার আগে সে এক শিল্পীকে দিয়ে ট্যাটুটি আড়াল করে। কিন্তু আদালতে সেটা প্রকাশ পেয়ে যায়। প্রসিকিউটর এর বিরোধিতা করেননি। তবে বারটন কাউন্টিস শেরিফ জানিয়েছেন, কানসাসের আইন অনুযায়ী চাপমান ট্যাটু ব্যবহার করতে পারেন না। আজ আবার তার মামলার শুনানি হবে। চাপমানের আইনজীবীর অভিযোগ, বিচারের পূর্বেই ‘মার্ডার’ লেখা ট্যাটু নিয়ে আলোচনা বিচারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। -গ্রেট বেন্ড ট্রিবিউন