হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ছয় কোটি ভারতীয় রুপির জালনোটসহ বেশকিছু আমদানি নিষিদ্ধ ওষুধ উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল রবিবার দুপুরে বিমানবন্দরের কার্গো হাউজের একটি কার্টনে এগুলো পাওয়া যায়।
গত শনিবার পাকিস্তানের লাহোর থেকে দোহা হয়ে ঢাকায় অবতরণ করা কাতার এয়ারওয়েজের একটি বিমান থেকে কার্টনটি নামানো হয়। তবে ওই কার্টনটি কার মাধ্যমে বিমানবন্দরে এসেছে তা এখনো জানা যায়নি।
