৭৭ বছর বয়সেও আলী আকবর পাননি বয়স্ক ভাতার কার্ড

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২১:১৫
সহায়-সম্বলহীন সাতাত্তর বছর বয়সি রিক্সাচালক আলী আকবরের ভাগ্যে আজো জুটেনি একটি বয়স্ক ভাতার কার্ড। শুধু বেঁচে থাকার জন্য এই বৃদ্ধ বয়সে রিক্সা চালিয়ে যা পায় তা দিয়েই চলে একাকীত্ব জীবনের সংসার। রিক্সাচালক আলী আকবরের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের পূর্বধলা পূর্বপাড়া গ্রামে। তিনি জানান, স্ত্রী মারা যাওয়ার পর চার সন্তান তাকে ফেলে অন্যত্র চলে যায়। শুরু হয় তার একাকীত্ব জীবনের সংগ্রাম। শুধু দু’মুঠো খেয়ে বেঁচে থাকার জন্য একটি বয়স্ক ভাতার কার্ডের জন্য মেম্বার, চেয়ারম্যানের নিকট ঘুরতে থাকেন। কিন্তু আজো তার ভাগ্যে জোটেনি সেই কার্ড।