সাঈদীর ফাঁসি দাবিতে গণজাগরণ মঞ্চের মশাল মিছিল

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২১:৪২
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায় দ্রুত ঘোষণার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চের একাংশ। একইসাথে যুদ্ধাপরাধের অভিযোগে সাঈদীর ফাঁসি দাবি করেছেন মঞ্চের কর্মীরা। দাবির সমর্থনে সোমবার সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে গণজাগরণ মঞ্চের কামাল পাশা সমর্থক অংশ। এর আগে জাদুঘরের ফটকের সামনে এক সমাবেশে কামাল পাশা চৌধুরী বলেন, সাঈদী একাত্তরে যে অপরাধ করেছে তার সাজা একমাত্র ফাঁসিই হতে পারে। শতবার ফাঁসি দিলেও তার উপযুক্ত সাজা হবে না। দাবি বাস্তবায়িত না হলে সকল প্রকার চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলা করতে গণজারগণ মঞ্চ আন্দোলন অব্যাহত রাখবে। আরও বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক রুহুল আমিন