আন্তর্জাতিক শ্রমিক দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে বিএনপি। নয়াপল্টনে দলের কার্যালয়ে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সহযোগিতায় শ্রমিক দল সমাবেশ করবে। এজন্য ডিএমপির অনুমতি চাওয়া হয়েছে। ওইদিন দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন।
শ্রমিক দলের নতুন কমিটি: বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আনোয়ার হোসাইনকে সভাপতি এবং নুরুল ইসলাম নাসিমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই ঘোষণা করা হবে।
