সাংবাদিকতায় থমসন ফাউন্ডেশন পুরস্কারের জন্য ৩ জন মনোনীত

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২১:৪৪
সরকারি তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য বাংলাদেশ ইনকোয়ারার অ্যাওয়ার্ড ২০১৩-১৪ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের তিনজন সাংবাদিক এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। ব্রিটিশ হাইকমিশন, এমআরডিআই এবং থমসন ফাউন্ডেশান যৌথভাবে এই অ্যাওয়ার্ড ঘোষণা করে। প্রিন্ট মিডিয়া, টেলিভিশন মিডিয়া ও রেডিও ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন যথাক্রমে দৈনিক প্রথম আলোর মোসাব্বের হোসেন, ইনডিপেনডেন্ট টিভির মাহবুব আলম লাবলু এবং এবিসি রেডিওর আমিন আল রশীদ। বাংলাদেশের বিজয়ীরা আঞ্চলিক পর্যায়ে শ্রীলংকার বিজয়ীদের সাথে চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন। চূড়ান্ত পর্বের বিজয়ীরা লন্ডনে এক সপ্তাহের শিক্ষা সফরের সুযোগ পাবেন। -প্রেস বিজ্ঞপ্তি