উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন রামকৃঞ্চপুর ইউনিয়নের চল্লিশপাড়া এলাকা থেকে গতকাল সোমবার রিপন ওরফে শাকিল নামের এক বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ। ওই যুবককে ফেরত চেয়ে বিএসএফকে ইতিমধ্যে চিঠি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ওই যুবক চল্লিশপাড়া গ্রামের ওহিদুল ইসলামের ছেলে।
বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রিপন সীমান্তের ১৫৭/১ এস সীমানা পিলার সংলগ্ন নিজেদের কৃষি জমি দেখাশোনার সময় ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার বাউশমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বিজিবির ৩২ ব্যাটালিয়নের চিলমারী কোম্পানী কমান্ডার এ খবর নিশ্চিত করেছেন।
