গৌরনদীতে টেন্ডার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২৩:০৪
ঠিকাদারী কাজের টেন্ডার নিয়ে বিরোধের জের ধরে গত রবিবার বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ নেতা-কর্মী আহত হয়েছে। এসময় পৌর মেয়রের সমর্থকরা হামলা চালিয়ে উপজেলা চেয়ারম্যান কার্যালয়সহ চারটি অফিস ও সরকারি দলের নেতা-কর্মীদের ১২টি মোটর সাইকেল ভাংচুর করেছে। খবর পেয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।