গাইবান্ধা উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২১:০৯
গাইবান্ধা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল করিমকে গতকাল মঙ্গলবার সদর উপজেলা পরিষদ এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। এদিকে গ্রেফতারের প্রতিবাদে শহরে তাত্ক্ষণিক একটি ঝটিকা মিছিল বের করে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের কর্মীরা। মিছিল থেকে আজ বুধবার গাইবান্ধায় অর্ধদিবস হরতাল ঘোষণা করে শ্লে¬াগান দেয়া হয়। গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান জানান, উপজেলা পরিষদের প্রথম সমন্বয় সভা শেষে সভাস্থল থেকে বের হয়ে যাবার পথে তাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মও.মো: নজরুল ইসলাম জানান, এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার গাইবান্ধা সদর উপজেলায় অর্ধদিবস হরতাল আহ্বান করা হয়েছে।