আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙ্গামাটি নানিয়ারচরের ঘিলাছড়ির পূর্ণবাসন এলাকায় বিবদমান পাহাড়ি দুই গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ হয়েছে।
মঙ্গলবার ভোর ৫ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত দুই গ্রুপের মাঝে কয়েকশত রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর বহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গুলি বিনিময়ের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা গভীর জঙ্গলে পালিয়ে যায। এ সময় ঘটনাস্থল থেকে ৬৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয় । সন্ত্রাসী ধরতে পর্যন্ত পুনর্বাসন ও স্বনির্ভর এবং আশ পাশের এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এদিকে স্থানীয় গ্রামবাসী উভয়ের পক্ষের গুলি বিনিময়ের সময় ১ জন নিহত হয় । নিহত ব্যক্তির নাম অমর কুমার চাকমা (৩৫)।
