হূদরোগে আক্রান্ত হাজতির মৃত্যু

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২১:৩৩
ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম জয়নুল আবেদিন (৫০)। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর ছিলেন। সোমবার রাতে হূদরোগে আক্রান্ত ঐ হাজতিকে কারা কর্তৃপক্ষ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহগঞ্জ উপজেলার সাতঘরিয়া।