‘বাঁচলে কৃষক বাঁচবে দেশ,গড়বো সোনার বাংলাদেশ’এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলার মধইল বাজারে প্রগতি স্যোসাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগে কৃষকদের নিয়ে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ধানসহ সকল কৃষি পণ্যের ন্যায্য মূল্যে নির্ধারণ কৃষিখাতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান ও ধানের ন্যায্য মজুরির দাবি জানানো হয়।
আরও পড়ুন: নওগাঁয় গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা
শনিবার সকাল ১০টায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন প্রগতি স্যোসাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক সাইদুর ইসলাম চৌধুরী বাদল, সংগঠনের চেয়ারম্যান মানবাধিকার কর্মী বিশিষ্ট সমাজসেবক আবু হোসেন, সম্পাদক জিয়াউল হক, সংগঠনের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, যুগ্ম মহাসচিব শহিদুল ইসলাম রুপক,শিক্ষা সম্পাদক সামিউল ফারুক,তারেক প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমব্যয় ও অন্যান্য উপকরণের মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে সঙ্গত কারণে ধান উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। কিন্তু কৃষক ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারছেন না তাই কৃষকের ন্যায্য মূল্যে ধানসহ কৃষি পণ্য সরকারকে ক্রয় করতে হবে। মানববন্ধনে প্রগতি ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সকল সদস্য ও বিভিন্ন গ্রামের কৃষকরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআরএম
