জাটকা রক্ষায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই ২ মাস মেঘনা নদীর ষাটনল থেকে চরআলেকজান্ডার পর্যন্ত অভয়াশ্রম ঘোষণা করে সরকার। এ দু’মাস অভয়াশ্রম এলাকায় কোন প্রকার জাল ফেলা যাবে না। এর অংশ হিসেবে গত দু’মাস চাঁদপুর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ বাজার পর্যন্ত মেঘনা নদীর এ ২৫ কিঃমিঃ অঞ্চল এবং উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। দু’মাসের এই অভিযানে মেঘনা নদী ও উপজেলার বিভিন্ন হাট-বাজারে ৩১টি অভিযান ও ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২.৮৫ টন জাটকা আটক, .৬৬ লক্ষ মিটার কারেন্ট জাল, যার আনুমানিক মূল্য ১৩.২০ লক্ষ টাকা। ১০টি মামলায় ১০ জনের কাছ থেকে ৩৫ হাজার ১শ’ টাকা জরিমানা ও ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
৩১ অভিযান ও ৯ ভ্রাম্যমাণ আদালতের চিত্র দেখলে বিষয়টি স্পষ্ট যে অভিযানে আটক হওয়া লোভী জেলেদের অধিকাংশের বাড়ী পার্শ্ববর্তী মুন্সীগঞ্জ, গজারিয়া, দাউদকান্দি, শরীয়তপুর ও চাঁদপুর সদর উপজেলায়। উপজেলা নির্বাহী অফিসার একেএম মনিরুজ্জামান ও পুলিশ প্রশাসনের সহযোগিতার কারণে অভিযান পরিচালনা সফল হয়েছে বলে মন্তব্য করেন মেঘনাপাড়ের বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার একেএম মনিরুজ্জামান জানান, রাজনৈতিক নেতারা কোন ধরনের সুপারিশ না করে বরং অভিযানে সহযোগিতা করার কারণে স্বাধীনভাবে কাজ করতে পেরেছি
