দেশীয় ৫ জন প্রথিতযশা এভিয়েশন এক্সপার্ট মিলে ২০০৭ সালে বেসরকারিভাবে প্রথম অ্যারোনটিক্যাল কলেজ অব বাংলাদেশ (এসিবি) প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে আজকের এসিবি আন্তর্জাতিক মানের এক দেশিয় অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজে পরিণত হয়েছে। নিজস্ব এয়ারলাইসেন্স অন জব ট্রেনিংয়ের ব্যবস্থাসহ সুবিশাল অ্যারোস্পেস ওয়ার্কশপ, অত্যাধুনিক এভয়নিক্স ল্যাব, শীতাতপ নিয়ন্ত্রিত ও মাল্টিমিডিয়া ক্লাসরুম, ওয়াই-ফাই কম্পিউটার ল্যাব, ঘরোয়া পরিবেশে হোস্টেল সুবিধা, অনেক দুস্প্রাপ্য দামি ও সদ্য প্রকাশিত বইয়ের সংগ্রহে সমৃদ্ধ লাইব্রেরি, প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য ক্যাম্পাসে রক্ষিত দুইটি অ্যারোপ্লেন, ৩/৪টি টারবাইন ইঞ্জিন, ২টি পিস্টন ইঞ্জিন এবং অসংখ্য কম্পোনেন্টস ও স্পেয়ার পার্টস—এক কথায় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার গড়ার সকল সুযোগ সুবিধা বর্তমান এখানে। তাই দক্ষ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে গড়ে উঠতে চাইলে এসিবি হতে পারে নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠানের নাম। ০১১৯১৭৯১৭৮০, ৮৯৯১২৪০ নম্বরে ফোন করে এই কলেজের পড়ালেখার সুযোগ-সুবিধা সম্পর্কে আরও জেনে নিতে পারবেন।
কলেজটি যুক্তরাজ্যের শিক্ষাবোর্ড এডেক্সেলের অনুমোদন নিয়ে যথাক্রমে দেড় বছরে লেভেল থ্রি বা ন্যাশনাল ডিপ্লোমা (এনডি) ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, দেড় বছরে লেভেল ফাইভ বা হায়ার ন্যাশনাল ডিপ্লোমা (এইচএনডি) ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ১ বছরে লেভেল সিক্স বা বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স সফলভাবে পরিচালনা করে আসছে। এনডি এবং এইচএনডি কোর্স দুইটি এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে EASA part-66-এর সকল বিষয় অর্ন্তভুক্ত রয়েছে। তাছাড়া রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুবিধা। অনেক শিক্ষার্থী CAAB থেকে LWTR এবং EASA লাইসেন্স নিয়ে দেশি-বিদেশি এয়ারলাইসেন্স এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (এএমই হিসেবে উচ্চ বেতনে কর্মরত আছে এবং উচ্চশিক্ষার্থে বিদেশি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত রয়েছে।
বিজ্ঞান বিভাগে গণিত ও পদার্থবিজ্ঞানসহ জিপিএ ৩.৫ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে এই কোর্সে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বেলায় আগে আসলে আগে ভিত্তিতে রয়েছে টিউশন ফিতে ছাড়ের ব্যবস্থা। এখানে রয়েছে লাইসেন্স পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে কোচিংয়ের সুবিধা। এখানকার পড়ালেখায় এনডি কোর্সের খরচ ২ লাখ ৭৫ হাজার টাকা, এইচএনডি কোর্সের খরচ ৩ লাখ টাকা এবং বিএসসি’র জন্য খরচ হবে ২ লাখ ৩৫ হাজার টাকা।
যোগাযোগ :বাড়ী-৩৮, রোড-২০, সেক্টর-১১, উত্তরা, ঢাকা।
