পবিত্র ওমরা হজ্বে গমনেচ্ছুদের জন্য পরামর্শ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২২:০১
এখন পবিত্র ওমরাহ হজ্ব মওসুম। বাংলাদেশসহ বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র মক্কা-মদিনা শরীফ গমন করছেন পবিত্র ওমরাহ পালনের জন্য; কিন্তু সৌদি আরবে এখন এক ধরনের প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ঘটছে। বিশেষজ্ঞগণ বলছেন, সার্স নামের এই প্রাণঘাতী ভাইরাস মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে উট থেকে। আর আক্রান্ত ব্যক্তিদের গুরুত্বর শ্বাস-প্রশাসের সমস্যা হচ্ছে। গত ২৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন স্থানে এই ধরনের ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে অন্তত ৩৪৫ জনের এবং মৃত্যু ঘটেছে ১০৭ জনের। তথ্যটি দিয়েছে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন এন্ড কন্ট্রোল। তাই বাংলাদেশ থেকে যারা পবিত্র ওমরাহ হজ্ব পালন করতে যাবেন তাদের অবশ্যই সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে পবিত্র ওমরা হজ্বের সময় মক্কা শরীফে তাওয়াফ করা এবং সাফা-মারওয়া সায়ী করার সময় মুখে মাস্ক অথবা পাতলা সাদা কাপড় পরে নিতে পারেন। পাশাপাশি যেসব স্থানে উট চরানো হয় সেসব মরুপ্রান্তরে সতর্কতার সঙ্গে গমন করতে হবে এবং এক্ষেত্রেও মাস্ক পরে নিতে পারেন। আর সার্স বা করোনা ভাইরাসের সংক্রমণ হতে রক্ষায় বিস্তারিত জানার জন্য যে কোন চিকিত্সকের পরামর্শ নিতে পারেন। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ