শোক সংবাদ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২২:৩১
মুুক্তার হোসেন আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের মেঝো ভাই ব্যবসায়ী মুক্তার হোসেন (৬৩) চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। আজ বাদ আছর গুলশানের আজাদ মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। শহিদ হাওলাদার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আলগী পাতাকাটা ওয়ার্ড যুবলীগ নেতা শহিদ হাওলাদার (২২) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন।