বরিশালের রাস্তায় চালু করা হলো থ্রিডি জেব্রা ক্রসিং। সিটি কর্পোরেশনর উদ্যোগে বাংলাদেশে এই প্রথম আধুনিক প্রযুক্তির জেব্রা ক্রসিং দেওয়া হলো।
চারুকলা শিল্পীদের সহযোগিতায় শুক্রবার রাত ১০টার দিকে জিলা স্কুল মোড়ে এর কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
আরও পড়ুন: পুকুরে পাওয়া গেলো ৩ ফুট বিষ্ণু মূর্তি
এ সময় মেয়র বলেন, নগরীর রাস্তায় এই জেব্রা ক্রসিং দেওয়ায় দুর থেকে গাড়ি চালকরা খুব সহজে তা দেখতে পাবেন। থ্রিডি হওয়ায় ক্রসিং গুলো দূর থেকে উঁচু মনে হবে। এতে পথচারী পারাপার সহজ হবে। দুর্ঘটনা রোধে সহায়ক হবে।
ইত্তেফাক/অনি
