নেত্রকোনা মদন উপজেলার চান্দগাঁও হাঁসকুড়ি মৈধাম উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাবে চান্দগাঁও ইউনিয়ন পরিষদ ভবনে দীর্ঘদিন ধরে অফিস কার্যক্রমসহ পাঠদান চলছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল মিয়া জানান, বিদ্যালয়ের সূচনালগ্ন থেকেই উপজেলার মধ্যে ঈর্ষণীয় ফলাফল অর্জন করলেও অত্র বিদ্যালয়ে শ্রেণিকক্ষ, টয়লেট, আসবাবপত্র ও পানির অভাবে আমাদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোমতাজ উদ্দিন জানান, এ ব্যাপারে আমার কোন হাত নেই, তবে বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করলে অভাবনীয় দিকগুলোর সুরাহা হতে পারে।
