ফেনীতে এক কাঠ ব্যবসায়ী নিখোঁজের পর সন্ধান মেলেনি। পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী সাহেরা খাতুন ও ছেলে মোঃ এমরান হোসেন বৃহস্পতিবার রাতে ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
ফেনীর পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের কাঠ ব্যবসায়ী মোঃ ইউছুপ মিয়া পারিবারিক জমিজমা সংক্রান্ত মামলার হাজিরা দেয়ার জন্য গত ২৮ এপ্রিল জেলা জজ কোর্টে আসেন। তার পরদিন কোর্টে আরেকটি মামলা থাকায় সে বাড়ি না গিয়ে ফেনী শহরে থেকে যায়।
পরদিন মামলায় হাজিরা দিতে গিয়ে সকাল পৌনে ৮টার দিকে পরিবারের সাথে কথা বলেন। কিন্তু সকাল ৯টার দিকে তার স্ত্রী সাহেরা খাতুন ও ছেলে মোঃ এমরান হোসেন মোবাইল ফোনে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।পরে তারা ৩০ এপ্রিল ফেনী মডেল থানায় একটি জিডি করেন।
