বাগেরহাটের চিতলমারীতে এক যুবলীগ নেতা সন্ত্রাসীদের ভয়ে দীর্ঘদিন ধরে সপরিবারে এলাকা ছাড়া। বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকায় সন্ত্রাসীরা তার বসত ঘরের বেড়া খুলে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল নিয়ে গেছে।
গত বুধবার কলাতলা ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মোঃ নূর আলম শেখ সাংবাদিকদের জানান, উপজেলার চরকুনিয়া গ্রামে তার বসতবাড়ি।এলাকার একটি সন্ত্রাসী গ্রুপ তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তাকে জীবননাশের হুমকি দেয়। ফলে তিনি পরিবারের সবাইকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
এ ব্যাপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার সরকার জানান, এ ধরনের অভিযোগ নিয়ে থানায় কেউ আসেননি।
