মধুখালীতে খোদ কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে গণমিছিল ও পদযাত্রা

আপডেট : ২৫ মে ২০১৯, ১৭:০৫

সরকার নির্ধারিত ১০৪০ টাকা মণ দরে খোদ কৃষকের কাছ থেকে ধান ক্রয় এবং ঈদের আগেই ফরিদপুর চিনিকলের আখচাষীদের বকেয়া ও সমুদয় পাওনা পরিশোধসহ কৃষক সমিতির ১২ দফা আদায়ের দাবিতে মধুখালীতে সমাবেশ, পদযাত্রা ও গণমিছিল করা হয়। আজ শনিবার কৃষক সমিতির উদ্যোগে রেলগেট থেকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা ও গণমিছিল করা হয়। 

সমাবেশে উপজেলা সহ-সভাপতি মো. সোহরাব শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কৃষক সমিতির সভাপতি অ্যাডভোকেট মানিক মজুমদার, কৃষক নেতা খলিলুর রহমান, আকমল মৃধা, ওদুদ সেখ, নিত্য সরকার, উপজেলা সিপিবির সভাপতি মুক্তিযোদ্ধা কেরামত আলী লাল, কুতুবুজ্জামান প্রমুখ।

গণমিছিল ও পদযাত্রাটি সকালে ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা থেকে চিনিকলের হাজার হাজার কৃষকের পাওনা সমুদয় টাকা পরিশোধের দাবিতে মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল এমডি অফিস ঘেরাও কর্মসূচি শেষে আবার প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়।

আরও পড়ুন: মঠবাড়িয়ায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

সমাবেশে খোদ কৃৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত ১০৪০ টাকা মণ দরে ধান ক্রয়, ফরিদপুর চিনিকলের আখচাষীদের বকেয়া সমুদয় পাওনা ঈদের আগে পরিশোধ, হাট বাজারে কৃষি ফসলের ধলতা আদায় ও ওজনে কারচুপি বন্ধ, কৃষি জমিতে ইটভাট ও শিল্প কারখানা, ভূমি অফিসের দুর্নীতি এবং পল্লী বিদ্যুতের অনিয়মের বন্ধের দাবি জানান।

ইত্তেফাক/কেকে