ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও ইসলামী শ্রমিক আন্দোলনের পৃষ্ঠপোষক হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, শ্রমজীবী মানুষ আজ জুলুমের শিকার। কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষকে কলুর বলদ হিসেবে ব্যবহার করে একটি মহল টাকার পাহাড় গড়ে তুলছে। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। মহান মে দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর অলংকার মোড়ে ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগর আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের শ্রমিক সংগঠনগুলো দালাল, সুবিধাবাদী ও চাঁদাবাজদের খপ্পরে পড়েছে। অতীত-বর্তমান কোনো সরকারই শ্রমজীবী মানুষের প্রতি ন্যায়সঙ্গত আচরণ করেনি। শ্রমিকরা তাদের অধিকার আদায়ে আন্দোলনে নামলে তাদের ওপর গুলি, হামলা-মামলা, ছাঁটাই ও বরখাস্ত করা হয়। তিনি রানা প্লাজা, তাজরীন, স্পেকট্রাম ট্রাজেডিকে নিষ্ঠুর শ্রমিক হত্যাযজ্ঞ হিসেবে উল্লেখ করে হতাহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং পুনর্বাসন করার দাবি জানান। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম।
