জগন্নাথপুরে ৮ম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, ধর্ষক গ্রেফতার

আপডেট : ২৫ মে ২০১৯, ১৭:৩৩

জগন্নাথপুর উপজেলার একটি গ্রামের অজো পাড়াগাঁয়ের ৮ম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় আড়াই মাস পর থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিতা কিশোরীর পিতা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ২৪ মে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।

পুলিশ গণ ধর্ষণের মূল ধর্ষক হাই স্কুল শিক্ষক মিশন সেন বাপ্পাকে (২৬) গ্রেফতার করেছে। সে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের মৃত মলয় সেনের ছেলে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন জানান, স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় ধর্ষক মিশন সেন বাপ্পাকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। শনিবার গ্রেফতারকৃত ধর্ষক মিশন সেনকে আদালতে এবং ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: নিহত বাচ্চা তিমির পেট ভর্তি প্লাস্টিক!

মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, তার মেয়েকে ধর্ষক মিশন সেন বাপ্পা, আব্দুস সামাদ আজাদ, ড্রাইভার কাউছার ভয়ভীতি দেখিয়ে অপহরণ করে। তারপর ছাতক উপজেলার তকিপুর চাঁনপুর গ্রামে ধর্ষক আব্দুস সামাদ আজাদের বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

ইত্তেফাক/নূহু