গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৩ মে ২০১৪, ১৯:৩১
বিশ্বের অনেক দেশ আর অভিজাত অনেক রেস্তোরাঁতেই চামচ দিয়ে চিনি পরিমাপের পরিবর্তে ভোক্তাদের জন্য দেওয়া হয় চিনির কিউব। দেখতে চারকোনো ছোট ছোট বাক্সের মতো এই সুগার কিউব বা জমাট চিনির বক্সগুলোই অনেকটা আমাদের এক চামচ চিনির সমপরিমাণ মিষ্টির কাজ করে। তবে এতক্ষণ ধরে যে খাওয়ার উপকরণটির কথা বলা হলো সেই সুগার কিউব ব্যবহার করে যিনি গিনেজ বুকে নাম লিখিয়েছেন তার কীর্তিটা কিন্তু মোটেও খাবার সম্বন্ধীয় নয়। ফ্রান্সের ব্ল্যাঙ্কফোর্টের বাসিন্দা ক্যামিল কর্জিওন নামের এই কিশোর ২ ঘণ্টা ৫৯ মিনিট সময় নিয়ে ২,৬৬৯টি সুগার কিউবের সহায়তায় এ ধরনের সবচেয়ে উঁচু টাওয়ারটি তৈরির রেকর্ড গড়েন যার উচ্চতা ছিল ২.০৮ মিটার বা ৬ ফুট ১০ ইঞ্চি।