ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বদলী পরীক্ষা দিতে এসে আবু সাইদ নামের একজন গ্রেফতার হয়েছে। সাইদ ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া লক্ষীপুর গ্রামের আ. কদ্দুছের ছেলে। শুক্রবার অনুষ্ঠিত অর্থনীতি ও সুশাসন প্রথমপত্র পরীক্ষায় সে বদলী পরীক্ষা দিচ্ছিল।
এ ঘটনায় পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: মঠবাড়িয়ায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
ফুলবাড়ীয়া থানার এসআই সাইদুর রহমান জানান, আসামিকে শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে

