আজকের অনুষ্ঠান

আপডেট : ০৩ মে ২০১৪, ২২:১২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক প্রদানঃ ‘অধ্যাপক ড. নাসরিন খন্দকার স্মৃতি স্বর্ণপদক-২০১২’ প্রদান অনুষ্ঠান, বেলা ১১টায়, আর সি মজুমদার মিলনায়তনে। নাগরিক ঐক্যঃ হত্যা, গুম ও সন্ত্রাসের বিরুদ্ধে আহূত নারায়ণগঞ্জের হরতালকে সমর্থন জানিয়ে মানববন্ধন, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে। বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদঃ এডভোকেট চন্দন সরকারকে খুন ও সারাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চলমান সহিংসতা, হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, দুপুর ১টাই, জজকোর্ট প্রাঙ্গণে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলসঃ ‘নির্মাণ শ্রমিকসহ অন্যান্য শ্রমিক গোষ্ঠীর জীবন বীমা প্রচলনে সরকারের সাম্প্রতিক উদ্যোগঃ চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনার, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে। জাতীয় প্রেসক্লাবঃ ভারতের ত্রিপুরা জার্নালিস্ট স্পোর্টস ক্লাবের সঙ্গে জাতীয় প্রেসক্লাবের প্রীতি ম্যাচ, সকাল ৯টায়, মিরপুর একাডেমির মাঠে।