জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় এক ছাত্রদল কর্মী জখম হয়েছেন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে এ ঘটনা ঘটে। আহত বেনজির আহমেদ রনি মওলানা ভাসানী হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী।
গতকাল শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক আব্দুর রহীম জুয়েল (সাংবাদিকতা ও গণমাধ্যম শিক্ষা বিভাগ, ৪১তম ব্যাচ)দলের লোকজন নিয়ে ছাত্রদল কর্মী রনিকে রড দিয়ে পেটায়। গুরুতর আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ ব্যাপারে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাহাত জানান, রনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ হামলার দ্রুত বিচার দাবি করছি।
