সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন

আলমগীর হোসেন সভাপতি স্বপন কুমার দাস সাধারণ সম্পাদক নির্বাচিত

আপডেট : ০৩ মে ২০১৪, ২৩:১৭
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৫ম বার্ষিক সাধারণ সভায় মোঃ আলমগীর হোসেনকে সভাপতি, স্বপন কুমার দাসকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। গত শুক্রবার টিএসসিতে ড. গোলাম রহমানের সভাপতিত্বে ৫ম বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনীতে সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান, বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আখতার সুলতানা, সংগঠনটির পৃষ্ঠপোষক সাবেক সচিব আবু আলম মোঃ শহিদ খান, পাবলিক সার্ভিস কমিশনের সচিব একেএম আমির হোসেন, উপদেষ্টা নাইমুল ইসলাম খানসহ গণমাধ্যমের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি