৪০-এর আগেই বিলিয়নিয়ারের খাতায়

আপডেট : ০৪ মে ২০১৪, ২০:২৩
নতুন প্রজন্ম বরাবরই অনেক বেশি অগ্রগামী চিন্তার অধিকারী। প্রযুক্তির ছোঁয়া এবং নিজেদের অনন্য মেধায় তারা এগিয়ে চলে নিজেদের ঢঙে। মোটামুটি সারাটি জীবনই কেটে যায় সফলতার পেছনে কিন্তু হয়তো বুড়ো বয়সে নিজেদের পুরো জীবনের যোগ-বিয়োগ একসাথে করে নির্ধারিত হয় সফলতার মানদণ্ড। কিন্তু বিশ্বে এমনই কয়েক জন সফল প্রজন্ম রয়েছেন যারা নিজেদের মেধা এবং পরিশ্রমের মাধ্যমে ৪০ বছরের আগে নিজেদের পৌঁছে দিয়েছেন বিলিয়নিয়ারের খাতায়। এ প্রজন্মের ১০ জন বিশ্বসেরা তরুণ ধনীকে পরিচয় করিয়ে দেবো যারা ৪০-এর আগেই নিজেদের পৌঁছে দিয়েছেন সফলতার শীর্ষচূড়ায়। মার্ক জুকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা তিনি, নতুন করে পরিচয় করানোর কিছু নেই। বর্তমানে বিশ্বে ফেসবুক ব্যবহারকারী ১২০ কোটির উপরে। ইন্টারনেটের আর কোনো সামাজিক মাধ্যম এত মানুষের কাছে পৌঁছাতে পারেনি। মার্ক জুকার বার্গের জীবন কাটে খুবই সাদামাটাভাবে তার জীবন সঙ্গিনীর সাথে ক্যালিফোর্নিয়ায় ফেসবুক অফিস থেকে হাঁটা পথের দূরত্বে। মার্ক জুকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান ২০১৩ সালে আমেরিকায় শ্রেষ্ঠ দাতা হিসেবেও বিবেচিত হয়েছেন। এই দম্পতি গত বছর সিলিকন ভ্যালি ফাউন্ডেশনে ১৮ মিলিয়ন ফেসবুক শেয়ার দান করেছেন যার মূল্য ৯৭০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। ০০০ হুইয়ান ইয়াং মাত্র ৩১ বছর বয়সে হুইয়ান ইয়াং নামের চাইনিজ তরুণী ইতোমধ্যেই মালিক বনে গেছেন ৫ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের! যা কিনা প্রায় ৪৪ হাজার ৪শ ৪৩ কোটি টাকা। চীনের সবচাইতে ধনী এই নারী এস্টেট ডেভেলপার কান্ট্রি গার্ডেন হোল্ডিংস কোম্পানির প্রতিষ্ঠাতার কন্যা। উত্তরাধিকার সূত্রে তিনি এই বিত্তের মালিক হয়েছেন। ৩১ বছর বয়সী এ নারী ওই কোম্পানির একজন বড় শেয়ারহোল্ডারও। ০০ ল্যারি পেজ ল্যারি পেজ এবং সার্জে ব্রিন একসাথে গুগল প্রতিষ্ঠা করেন। তিনি ২০১১ থেকে গুগলের সিইও’র দায়িত্ব পালন করে আসছেন। ২০১২ সাল পর্যন্ত তার ব্যক্তিগত সম্পদের পরিমান ১৮ বিলিয়ন ডলারের অধিক ছিল। তিনিই সার্চ ইঞ্জিনে পেজ র্যাংক ধারণার প্রবর্তক। ব্রিন এবং পেজ গুগলের শতকরা ১৬ ভাগ সম্পদের মালিক। বাল্য কাল থেকেই তিনি শুধু তার বাসার কম্পিউটার এবং কিছু বিজ্ঞান ও প্রযুক্তি ম্যাগাজিনের মধ্যে ডুবে ছিলেন। ১২ বছর বয়স থেকেই জানতেন যে, তিনি কোনো একটি প্রতিষ্ঠান করতে যাচ্ছেন। শেষটায় সফলও হন তিনি। ০ শেন পার্কার কলেজ বাদ দিয়ে তিনি মিউজিক শেয়ারিং সাইটের কাজ করেছেন। তিনিই প্রতিষ্ঠা করেন প্রথম মিউজিক শেয়ারিং সাইট ‘নেপ্টসার’। পরবর্তীতে তিনি ফেসবুকের প্রথম প্রেসিডেন্ট হন। তখন তার বয়স ছিল মাত্র ২১ বছর। শেন পার্কারের বর্তমান বয়স ৩৪ বছর। ফেসবুকই তার সম্পত্তির মূল উত্স। তার জন্ম আমেরিকায় এবং তিনি এখন নিউইয়র্কে থাকেন। তিনি ২.৫ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক। তার বিখ্যাত মিউজিক প্লে-লিস্ট আপডেট করেই সময় কাটান তিনি। ০০০ ইভোন্নে বাউয়ের তিনিও উত্তরাধিকার সূত্রে বিশাল বিত্তের মালিক হয়েছেন। বিখ্যাত প্রকাশক হেইঞ্জ বাউয়েরের মেয়ে তিনি। তার সম্পদের পরিমাণ ২৪০ কোটি ডলার। ৩৭ বছর বয়সী এ নারী এখন জার্মানির প্রভাবশালী মিডিয়া কোম্পানি বাউয়ের মিডিয়া গ্রুপের প্রধান। বিশ্বের সবচেয়ে ধনী নারীদের মধ্যে তিনি প্রথম সারিতে। ০০০ অ্যালবার্ট মারিয়া তিনি মাত্র ৮ বছর বয়সেই ফোর্বসের বিলিয়নিয়র লিস্টে স্থান পান। আলবার্ট ভন থুর্ন ট্যাক্সিস তার পরিবারের ১২তম প্রিন্স হিসেবে পারিবারিক এই সম্পত্তির মালিক হন। কিন্তু ২০০১ সালে তিনি অফিশিয়ালি এই সম্পত্তির মালিক হন। ইউনিভার্সিটি অব এডিনবার্গ থেকে তিনি অর্থনীতি ও ধর্মতত্ত্বে এমএ ডিগ্রি লাভ করেছেন। রিয়েল স্টেট, শিল্প, জার্মানির ৩৬০০০ হেক্টরের কাঠবন হল তার আয়ের মূল উত্স। বর্তমান হিসাবে ১.৫ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক তিনি। তার বয়স ৩০ হলেও বিয়ে করেননি তিনি। জন্মস্থান জার্মানিতেই বসবাস তার। ০০০ আয়মান হারিরি লেবানিজ প্রাইম মিনিস্টার রফিক হারিরির ২য় সন্তান আয়মান হারিরি। তার বর্তমান বয়স মাত্র ৩৫ বছর। সৌদি আরবের বিভিন্ন রিয়েল এস্টেট প্রজেক্ট তৈরি করছেন। ইউনিভার্সিটি বিজনেসে যুক্ত আছেন। কন্সট্রাকশন ও ইনভেস্টমেন্ট তার সম্পদের মূল উত্স। তার বর্তমান সম্পত্তির পরিমান ১.৩ বিলিয়ন ডলার সমপরিমানের। লেবাননের নাগরিক হলেও সৌদি আরবের রিয়াদে থাকেন তিনি। তিনি বিবাহিত ও ১ সন্তানের জনক। ০০০ অ্যালেজান্ড্রো স্যান্টো ডমিনগো ডাভিলা কলম্বিয়ান বিয়ার কিং জুলিও মারিও স্যান্টো ডমিনগো পুমারেজোর তিন সন্তানের একজন অ্যালেজান্ড্রো স্যান্টো ডমিনগো ডাভিলা। নিউইয়র্কের ইনভেস্টমেন্ট ফার্ম কোয়াড্রান্ট ক্যাপিটাল অ্যাডভাইসারসের তিনি ম্যানেজিং ডিরেক্টর। তিনি টিভি চ্যানেল, ফিল্ম, লজিস্টিকস কোম্পনি, অনলাইন রিটেইলারসহ নানা ব্যবসায় নিজেকে যুক্ত করেছেন। তবে বিয়ারই তার অর্থ আয়ের মূল উত্স। ৩৭ বছর বয়সী ডাভিলার বর্তমান সম্পত্তির পরিমান ১৩.১ বিলিয়ন ডলার। কলম্বিয়ায় জন্ম হলেও তিনি থাকেন নিউইয়র্কে। ০০০ ডাস্টিন মস্কোভিটজ ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ডাস্টিন মস্কোভিটজ। যদিও তিনি ২০০৮ সালে ফেসবুক ছেড়ে চলে যান এবং সফটওয়্যার প্রতিষ্ঠান ‘আসানা’ প্রতিষ্ঠা করেন। ফোর্বসের তথ্যানুযায়ী, ডাস্টিন মস্কোভিটজের রয়েছে ১৪০ কোটি মার্কিন ডলার। এত অর্থবিত্তেরা মালিক হয়েও নিতান্তই সাধারণ জীবন যাপন করেন তিনি। ফেসবুকের শতকরা ছয় ভাগ শেয়ারের অংশীদার ছিলেন তিনি। ০০০ স্কট ডানকান স্কটল্যান্ডের জ্বালানি ব্যবসায়ী ড্যান ডানকানের চার সন্তানের মধ্যে সবচেয়ে ছোট স্কট ডানকান। ৩০ বছর বয়সী এই তরুণও উত্তরাধিকারসূত্রে ধনী—৪০ হাজার ১৬২ কোটি টাকার মালিক। তার জ্বালানিবিষয়ক এন্টারপ্রাইজ প্রোডাক্ট পার্টনারস কোম্পানি ৫০ হাজার মাইল পাইপলাইনের মালিক। এর বাইরে এনার্জি কোম্পানিতে বিনিয়োগ করেছেন তিনি। তিনি যোগ দেওয়ার পর তাদের কোম্পানিতে লাভের মাত্রা আরও কয়েক গুণ বেড়ে যায়।