হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি সোনাসহ আব্দুর রাজ্জাক (৬০) নামক একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
গতকাল বেলা ১২টার দিকে আব্দুর রাজ্জাক মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে কুয়ালালামপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তার শরীরে তল্লাশি চালিয়ে উল্লিখিত সোনা পান। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
