কফি পানে ডায়াবেটিস হ্রাস

আপডেট : ০৪ মে ২০১৪, ২২:০১
যারা নিয়মিত কফি পান করেন তাদের ডায়াবেটিস হ্রাস পায়। তবে কফি পান ছেড়ে দিলে ডায়াবেটিসের ঝুঁকি আরো বেড়ে যায়। বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন যারা কফি পান বাড়িয়েছে এবং চার বছর ধরে নিয়মিত কফি পান করছেন তাদের ডায়াবেটিসের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে শতকরা ১১ ভাগ কম। তবে যদি কফি পান কমিয়ে দেন তবে ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি স্বাভাবিকের চেয়ে ১৭ গুণ বেশী। তবে বিশেষজ্ঞগণ যে কথাটি বলছেন তা হচ্ছে শুধু কফি পান বাড়ালেই হবে না সঙ্গে সঙ্গে ধূমপান বর্জন, ওজন কমানো, ব্যায়াম করা এবং মদ্যপান পরিহার করতে হবে। এ ব্যাপারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড: শিল্পা এন ভুপাথিরাজু উল্লেখ করেছেন কফিতে অনেক স্বাস্থ্যকর এন্টি-অক্সিডেন্ট আছে যা সত্যিই সত্যিই উপকারী। তবে তিনি সতর্ক করে দিয়েছেন কফি পান ডায়াবেটিসের কোন সমাধান নয়। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ