রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক টগর মোহাম্মাদ সালেহীর হাত ও পায়ের রগ কর্তন এবং ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদের দুই পায়ের পাতা বিচ্ছিন্নের ঘটনায় অবশেষে মামলা হয়েছে। ঘটনার চারদিন পর শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান বাদী হয়ে মতিহার থানায় মামলা দু’টি দায়ের করেন। হত্যার প্রচেষ্টা এবং বিস্ফোরক আইনের পৃথক মামলায় রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম ইমনসহ ৩২ নেতাকর্মীর নামোল্লেখ করা হয়েছে।
