পানামার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী নেতা ভেরেলার জয়লাভ

আপডেট : ০৫ মে ২০১৪, ২১:০১
পানামার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় নেতা হুয়ান কার্লোস ভেরেলা জয়লাভ করেছেন। তিনি প্রায় ৪০ শতাংশ ভোট পেয়ে এ জয়লাভ করেন। ভাইস প্রেসিডেন্টের পদে থাকা ভেরেলা প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেইলের অর্থনৈতিক সফলতাকে কাজে লাগিয়ে এ নির্বাচনে চমক দেখিয়েছেন বলে অনেকে মনে করছেন। নির্বাচনে প্রেসিডেন্টের পছন্দের প্রার্থী সরকার দলীয় হুস ডোমিঙ্গো অ্যারিয়াস দ্বিতীয় অবস্থানে থাকেন। প্রেসিডেন্ট মার্টিনেইল অ্যারিয়াসের (৫০) প্রত্যক্ষ সমর্থনকারী ছিলেন। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে রবিবার দেশটির আড়াই কোটি ভোটার ভোট দিয়েছেন। এছাড়া সেখানে তাদের ভোটে নির্বাচিত হয়েছেন ডজনখানেক মেয়র এবং কংগ্রেসের সদস্যরা। পানামার অন্যতম একটি ধনাঢ্য পরিবার থেকে তিনি এসেছেন। উত্তরাধিকার সূত্রে তিনি দেশটির ভালো অর্থনৈতিক অবস্থা পেলেন। জুলাই মাসের ১ তারিখে তিনি প্রেসিডেন্ট হিসাবে শপথ নিবেন।