আসুন মাদককে ‘না’ বলি

আপডেট : ০৫ মে ২০১৪, ২১:২৪
মাদক ব্যবসাকে কেন্দ্র করে সারা দেশে খুন, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপহরণসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। বেড়ে চলেছে সামাজিক অবক্ষয়। এতে আইনশৃঙ্খলারও অবনতি ঘটছে। মিয়ানমার সীমান্ত দিয়ে আসা ইয়াবা ট্যাবলেট রাজধানী ঢাকাসহ সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আছে ইয়াবা-সিন্ডিকেট। ভারতের ত্রিপুরা সীমান্তে গড়ে উঠেছে ফেনসিডিলের কারখানা। সেই ফেনসিডিল সীমান্তের চোরাইপথে বাংলাদেশে এসে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। নেশাজাতীয় ইনজেকশন বিদেশ থেকে ওষুধ হিসেবে আমদানি করার পর তা নেশার খোরাক হয়ে মাদকসেবীদের হাতে যায়। মাদকের ভয়ঙ্কর থাবা দেশের তরুণসমাজকে ক্রমেই গ্রাস করছে। যারা দেশের অভ্যন্তরে ইয়াবা ও ফেনসিডিলসহ নানা মাদক আনছে তাদেরকে চিহ্নিত করে দমন করতে হবে কঠোর হাতে। সীমান্ত পেরিয়ে এসব মাদকের চালান কীভাবে দেশে ঢুকছে তা এক প্রশ্ন। মাদকের এই আগ্রাসন যে-কোনো মূল্যে রোধ করতে হবে। অমিত বণিক, কটিয়াদী, কিশোরগঞ্জ