ডিএসইসি নেতার স্ত্রীর মৃত্যুতে শোকসভা

আপডেট : ০৫ মে ২০১৪, ২১:৪০
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) দফতর সম্পাদক এ কে এম ওবায়দুর রহমানের স্ত্রী নাজমুস সাবা নাজুর মৃত্যুতে ডিএসইসি সোমবার এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। নাজু গত ২৯ এপ্রিল কমলাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এবং ওবায়দুর আহত হন। নিজস্ব কার্যালয়ে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম। এতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ ও জাহাঙ্গীর আলম প্রধান, সংগঠনের সাবেক সভাপতি আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক সুমন ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় অবিলম্বে ঘাতক বাসচালককে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা এবং দুর্ঘটনায় হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়।