বাঘায় পুত্রের হাতে মার খেয়ে মা হাসপাতালে

আপডেট : ০৫ মে ২০১৪, ২২:০৫
রাজশাহীর বাঘায় ছেলের হাতে টাকা তুলে দিতে না পারায় নির্মম ভাবে নির্যাতিত হয়েছেন তার মা। আর এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আহত হয়েছে তার কলেজ পড়ুয়া বোন। ঘটনার পর আহত দুইজনকেই স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তার পিতা । জানা যায়, উপজেলার ফতেপুর বাউসা গ্রামের হাশেম আলীর ছেলে সুজন বেকার এবং প্রয়োজনে-অপ্রয়োজনে তার পিতা-মাতার নিকট থেকে টাকা-পয়সা নিয়ে থাকেন। সর্বশেষ রবিবার সকাল ৭ টার সময় সুজন তার মার নিকট ১০ হাজার টাকা চেয়ে ব্যর্থ হলে তাকে বেধড়ক মারপিট করে । এ সময় তার কলেজ পড়ুয়া বোন বাধা দিতে গেলে তাকেও নির্মমভাবে মারপিট করে। ডাক্তার জানিয়েছেন,তার মার অবস্থা ভাল নয়।