‘বার্ড’ হামলা!

আপডেট : ০৫ মে ২০১৪, ২২:৪৭
কেউ কোনো অন্যায় করলে তার বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা করে। আর সেজন্য হয়তো বাড়ির মালিককে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হয়। ঠিক তেমনি ক্যালিফোর্নিয়ার এক বাসিন্দাও বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করেন। তবে কোনো মানুষ তার বাড়িতে হামলা করেনি। তার বাড়িতে হামলা করছে বার্ড! বিশাল এক ঝাঁক পাখি। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা শারলি ব্রাউন চেয়েছিলেন বাড়িতে না আসতে। কিন্তু অনেকদিন পর ভাবলেন পাখিরা হয়তো চলে গেছে। কিন্তু বাড়িতে এসে দেখেন, তারা এখনো সেখানে অবস্থান করছেন। তিনি এদের তাড়াতে অনেক চেষ্টা করেছেন এবং অনেক চিত্কার চেচামেচি করেছেন। কিন্তু কোনো কাজই হয়নি। কয়েকশ’ পাখির হামলায় তার জীবনটাই এখন অতিষ্ঠ হয়ে পড়ছে। ব্রাউন জানান, একবার তাড়িয়েই তিনি বরং বিপদে পড়েছিলেন। আরো বেশি পাখি এসে ঘরের মধ্যে অবস্থান করে। যখন তারা একসঙ্গে ডাকাডাকি শুরু করে তখন ঘরের মধ্যে এক ভয়ঙ্কর পরিবেশ সৃৃিষ্ট হয়। প্রশ্ন উঠেছে, ক্যালিফোর্নিয়ায় পাখিরা কি ঘরের বাইরে অনিরাপদবোধ করছে! - কেএমপিএইচ